সুপার এইটে টাইগাররা: অল্প পুঁজি নিয়েও আত্মবিশ্বাসী ছিলেন শান্ত

সুপার এইটে টাইগাররা: অল্প পুঁজি নিয়েও আত্মবিশ্বাসী ছিলেন শান্ত

উত্তরদক্ষিণ । সোমবার, ১৭ জুন, ২০২৪, আপডেট ১৪:০০

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে নেপালের বিপক্ষে ছোট পুঁজি পেলেও বোলারদের প্রতি আস্থা থাকায় জয়ের ব্যপারে চিন্তিত ছিলেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

প্রথমে ব্যাট করে ১৯ দশমিক ৩ ওভারে মাত্র ১০৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এরপর ১৯ দশমিক ২ ওভারে মাত্র ৮৫ রানে নেপালকে অলআউট করে দিয়ে শান্তর আস্থার প্রতিদান দেন বাংলাদেশের বোলাররা। দলের বোলারদের দারুন পারফরমেন্সে সুপার এইটের টিকিট পায় টাইগাররা।

১০৭ রানের টার্গেটে খেলতে নেমে নেপাল ২৬ রানে ৫ উইকেট হারালে সহজ জয়ের স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ। তবে ষষ্ঠ উইকেটে কুশল মাল্লা এবং দীপেন্দ্র সিং আইরি ৫২ রানের জুটি গড়লে ম্যাচ নিয়ে চিন্তায় পড়ে যায় টাইগাররা। কিন্তু মাত্র ৭ রানে নেপালের শেষ পাঁচ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ২১ রানের জয় এনে দেয় দলের বোলাররা।

এ ম্যাচেও বোলাররা সেরা পারফরমেন্স অব্যাহত রেখেছে তবে ব্যাটিং ব্যর্থতা এখনও বাংলাদেশকে চিন্তায় রাখছে।
ম্যাচ শেষে অধিনায়ক শান্ত বলেন, এ পর্বে যেভাবে খেলেছি, তাতে খুশি। আশা করি আমাদের বোলিং পারফরমেন্স ধরে রাখতে পারবো এবং পরের পর্বে আমাদের ব্যাটিং পারফরমেন্স ভালো হবে।

তিনি আরও বলেন, আমরা খুব বেশি রান করছি না। কিন্তু আমরা জানি যদি দ্রুত উইকেট নিতে পারি, তাহলে রান ডিফেন্ড করতে পারবো। আমরা বোলারদের সেটাই বলেছি এবং মাঠে তারা খুব ভালো করেছে।

সুপার এইটেও পারফরমেন্সের ধারা বাংলাদেশ অব্যাহত রাখবে বলে আত্মবিশ্বাসী শান্ত। তিনি বলেন, আমাদের সবই আছে। গত দুই-তিন বছরে কঠোর পরিশ্রম করেছে পেসাররা। এই ফরম্যাটে বোলিং অনেক গুরুত্বপূর্ণ। আশা করি তারা ফর্ম ধরে রাখবে।তিনি আরও বলেন, টি-টোয়েন্টিতে মোমেন্টাম সবসময় গুরুত্বপূর্ণ। পরের রাউন্ডের জন্য আমাদের পরিকল্পনা করতে হবে এবং পরিকল্পনাগুলো কাজে লাাগতে হবে।

ইউডি/এজেএস

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading