শিক্ষাপ্রতিষ্ঠানে কমলো গ্রীষ্মের ছুটি

শিক্ষাপ্রতিষ্ঠানে কমলো গ্রীষ্মের ছুটি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪, আপডেট ১৯:২৫

শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে। আগামী ২ জুলাই পর্যন্ত ছুটি থাকার কথা থাকলেও এখন সেই সিদ্ধান্ত পরিবর্তন কওে আগামী বুধবার (২৬ জুন) থেকে খুলে দেওয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান। এ ছাড়া শুক্রবারের পাশাপাশি শনিবারও সাপ্তাহিক ছুটি থাকবে। বৃহস্পতিবার (২০ জুন) শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, শিক্ষাপঞ্জি অনুসারে এবার পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে ১৩ জুন, যা চলার কথা ছিল ২ জুলাই পর্যন্ত। এবার গ্রীষ্মের ছুটি এক সপ্তাহ কমতে পারে বলে আগেই ইঙ্গিত দেওয়া হয়েছিল। ছুটি সংক্ষিপ্ত করার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হলো, পাঠদানের কর্মদিবস বছরব্যাপী কমেছে। এ ছাড়া শনিবারের বন্ধ পুনর্বহাল রাখার কারণে কর্মদিবস কমে যাবে। তাই গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading