মহাত্মা গান্ধীর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহাত্মা গান্ধীর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

উত্তরদক্ষিণ । শনিবার, ২২ জুন, ২০২৪, আপডেট ১৪:১০

ইন্ডিয়ার জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২২ জুন) সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বঙ্গবন্ধু কন্যা। এ সময় প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে সমাধিতে ফুলের পাপড়ি ছিটিয়ে দেন ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এর আগে সেখানে পৌঁছালে রাজঘাট সমিতি তাকে স্বাগত জানায়।

এর আগে শনিবার (জুন ২২) সকালে দিল্লির রাষ্ট্রপতি ভবনে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

ইউডি/কেএস

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading