চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিশেষ ট্রেন চলাচলের সময় বাড়ল

চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিশেষ ট্রেন চলাচলের সময় বাড়ল

উত্তরদক্ষিণ । সোমবার, ২৪ জুন, ২০২৪, আপডেট ১৪:১৫

চট্টগ্রাম-কক্সবাজার রুটে ঈদ উপলক্ষে চলাচলরত বিশেষ ট্রেনটির সময়সূচি বাড়ানো হয়েছে।

সোমবার (২৪ জুন) ট্রেনটি বন্ধ হওয়ার কথা ছিল। কিন্তু যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে রেল কর্তৃপক্ষ আগামী মাসের ২৪ জুলাই পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ইঞ্জিন ও লোকো মাস্টার সংকটের কারণ দেখিয়ে ২৯ মে চট্টগ্রাম-কক্সবাজার রুটের স্পেশাল ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়। এ নিয়ে ট্রেনের যাত্রীসহ সাধারণ মানুষের মাঝে সমালোচনা শুরু হয়। সমালোচনার মুখে টানা ১২ দিন বন্ধ থাকার পর ঈদের আগে গত ১২ জুন ট্রেনটি চালু করেছিল ২৪ জুন পর্যন্ত চলাচলের জন্য।

রবিবার রেল কর্তৃপক্ষ ট্রেনটি চলাচলের সময়সীমা ২৪ জুলাই পর্যন্ত বাড়িয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার প্রকৌশলী সাইফুল ইসলাম।

তিনি বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলরত ঈদের স্পেশাল ট্রেনটি চলাচলের সময়সীমা আগামী মাসের ২৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত চলাচল করা দুটি ট্রেনে চট্টগ্রামের জন্য বরাদ্দ সিট ২৩০টি। এ পথে প্রতিদিন চট্টগ্রামের ২৩০ যাত্রী যাতায়াতের সুযোগ পান। আর স্পেশাল ট্রেনে সিট রয়েছে ৭০৫টি। ট্রেনটি সকাল ৭টায় চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে সকাল ১০টা ২০ মিনিটে কক্সবাজার আইকনিক রেলস্টেশনে পৌঁছায়। আর স্পেশাল ট্রেনটি সন্ধ্যা ৭টায় কক্সবাজার থেকে যাত্রী নিয়ে রওনা হয়। যা রাত ১০টা ২০ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছায়। এ ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়ার পথে প্রতিটি স্টেশনে যাত্রাবিরতি দিয়ে যাত্রী ওঠানামা করে। এজন্য ট্রেনটি চট্টগ্রাম-কক্সবাজার রুটের স্থানীয়দের মাঝে জনপ্রিয় হয়েছে।’

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading