বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় প্রায় তিন কোটি টাকা টোল আদায়

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় প্রায় তিন কোটি টাকা টোল আদায়

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, আপডেট ১১:১৫

ঈদের ছুটির পর কয়েক দিন যাবত মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। ফলে স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি যানবাহন চলাচল করছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে। বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৮৯৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৯৩ লাখ ৩২ হাজার ৯০০ টাকা।

বঙ্গবন্ধু সেতু সূত্র জানায়, স্বাভাবিক সময়ে ২৪ ঘণ্টায় ১৮ থেকে ২০ হাজার যানবাহন সেতু পারাপার হলেও ঈদের ছুটি শেষে তা বাড়তে থাকে। গত রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ১৫ হাজার ৮৮৪টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪২ লাখ ৪০ হাজার ২৫০ টাকা। সেতুর পশ্চিম প্রান্তে ১৯ হাজার ৯টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৫০ লাখ ৯২ হাজার ৬৫০ টাকা।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, স্বাভাবিক সময়ে সেতুর উভয় প্রান্তে ১২টি বুথের মাধ্যমে টোল আদায় করা হলেও ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে উভয় প্রান্তে আলাদা মোটরসাইকেলের লেনসহ ১৮টি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। এতে যানবাহনের চাপ রয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading