অতিরিক্ত গরমে মারা যাওয়াদের কারও হজের অনুমতি ছিল না

অতিরিক্ত গরমে মারা যাওয়াদের কারও হজের অনুমতি ছিল না

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, আপডেট ১৮:০৫

অতিরিক্ত গরমে যারা মারা গেছেন তাদের সবাই অনুমতি ছাড়া হজ করতে গিয়েছিলেন বলে জানিয়েছে সৌদি আরব সরকার।

তবে এবারের হজের ব্যবস্থাপনা খারাপ ছিল বলে অভিযোগ করেছেন অনুমতিপ্রাপ্ত ও অনুমতিবিহীন হজযাত্রীরা। তারা জানান, পর্যাপ্ত বাস না থাকায় তাদের প্রখর সূর্যের মধ্যে কয়েক ঘণ্টা হাঁটতে হয়েছে। আর এ কারণেই সবচেয়ে বেশি মানুষ হতাহত হয়েছেন।

করিম নামের মিসরের এক হজযাত্রীর হজ করার অনুমতি ছিল না। তিনি মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডেল ইস্ট আইকে জানান, হজযাত্রীর সংখ্যা এত বেশি ছিল যে, কর্তৃপক্ষ সবাইকে গরম থেকে রক্ষার ব্যবস্থা করতে পারেনি। এবার এসি সমৃদ্ধ অবকাঠামোর অনেক অভাব ছিল। যারা অজ্ঞান হয়ে গিয়েছিলেন তারা বিনা চিকিৎসায় সেখানে পড়েছিলেন।

১৯৮৫ সালের আগস্টে তাপের কারণে এত হজযাত্রীকে হতাহত হতে দেখা গিয়েছিল। ওই বছর হজ করতে গিয়ে গরমে মারা গেছেন ১ হাজার ১২ জন। এরপর এ বছরের আগে এমন ঘটনা আর দেখা যায়নি।

প্রসঙ্গত, চলতি বছর হজ করেছেন ১৮ লাখের বেশি মানুষ। আর হজ করতে গিয়ে তাপপ্রবাহ ও অতিরিক্ত গরমে ১ হাজার ৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সৌদি আরবের পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক ঘোষণায় এ তথ্য জানানো হয়।

তবে এই সংখ্যা তিন থেকে চারগুণ বেশি হতে পারে বলে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডেল ইস্ট আইকে জানিয়েছে সৌদির একটি নিরাপত্তা সূত্র।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading