পদ্মায় জেলের জালে সাড়ে ২৯ কেজির বাঘা আইড়
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ জুন, ২০২৪, আপডেট ১৫:৪০
রাজবাড়ী জেলার গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে এক জেলের জালে ২৯ কেজি ৬০০ গ্রাম ওজনের বিশাল আকারের একটি বাঘা আইড় মাছ ধরা পড়েছে।
শুক্রবার (২৮ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ফেরি ঘাটের অদূরে কুশিরহাটা এলাকায় রাম হালদারের জালে মাছটি ধরা পড়ে।
সকাল ৯টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটের মোহন মন্ডলের আড়তে প্রকাশ্য নিলামে প্রতি কেজি এক হাজার ৩০০ টাকা দরে মোট ৩৮ হাজার ৪৮০ টাকায় মাছটি কিনে নেন ব্যবসায়ী মো. শাহজাহান শেখ।
এ বিষয়ে মাছ ব্যবসায়ী মো. শাহজাহান জানান, প্রতি কেজি ৫০ টাকা লাভে মাছটি বিক্রয় করার জন্য নদীতে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান বলেন, নদীতে পানি ও স্রোত কম থাকায় জেলেদের জালে প্রতিদিন বড় বড় মাছ আটকা পড়ছে। এসব মাছ বিক্রি করে জেলেরা লাভবান হচ্ছে।
ইউডি/কেএস

