আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে ডিএনসিসির সাইকেল শোভাযাত্রা
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ জুন, ২০২৪, আপডেট ১৫:১০
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে সাইকেল শোভাযাত্রা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
শুক্রবার (২৮ জুন) শোভাযাত্রাটি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। ডিএনসিসি আয়োজিত এ শোভাযাত্রায় অংশ নেয় ১৫০০ সাইকেল।
পরে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র।
এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শোভাযাত্রার উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে অপশক্তিকে রুখে দিতে দেশের তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, সুস্থ থাকতে হলে আমাদের শরীরকে সুস্থ রাখতে হবে। এ জন্য সাইক্লিংয়ের কোনো বিকল্প নাই। এ সময় তিনি ভবিষ্যতে ডিএনসিসি এলাকায় আলাদা সাইকেল লেন ও নিয়মিত প্রতিযোগিতামূলক সাইক্লিং ইভেন্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
শোভাযাত্রায় এছাড়া আরও উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাটমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাক সায়েম খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, ডিএনসিসির কাউন্সিলরসহ আরও অনেকে।
ইউডি/কেএস

