রাশিয়ায় যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩

রাশিয়ায় যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ জুন, ২০২৪, আপডেট ১৭:১০

উত্তর রাশিয়ার কোমিতে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা অন্তত ৭০ জন। বৃহস্পতিবার (২৭ জুন) এক প্রতিবেদনে তুরস্কের সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ট্রেনটি ভোরকুটা শহর থেকে নভোরোসিয়স্কে ২১৫ জন যাত্রী নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। নিহত ৩ জনের মধ্যে একজন ১৬ বছর বয়সী নারীও রয়েছে।

এ ঘটনায় এক বিবৃতি দিয়ে রুশ রেলওয়ে কর্তৃপক্ষ বলেছে, নিহতের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। নিখোঁজদের খুঁজতে ঘটনাস্থলে অনুসন্ধান অব্যাহত রয়েছে এখনও।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading