কনটেইনারভর্তি ৫০ লাখ সিগারেট জব্দ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

কনটেইনারভর্তি ৫০ লাখ সিগারেট জব্দ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ জুন, ২০২৪, আপডেট ১৯:০০

মিথ্যা ঘোষণার মাধ্যমে চট্টগ্রাম বন্দরে আনা কনটেইনারভর্তি বিদেশি সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস। রাজধানী ঢাকাভিত্তিক হামকো কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠান পানি পরিশোধনের ফিল্টারের নামে গোপনে এসব সিগারেট থাইল্যান্ড থেকে আনে, জানায় কাস্টমস কর্তৃপক্ষ।

অনিয়ম করে সিগারেট আমদানির অপচেষ্টাকালে কাস্টম হাউস চট্টগ্রামের এ আই আর শাখা ও শুল্ক গোয়েন্দা কর্তৃক রিক্স ম্যানেজমেন্ট এর আওতায় গভীর রাতে বিশেষ অভিযান চালানো হয়। এসময় ২০ ফুট আকৃতির একটি বিশালাকার কনটেইনার ভেঙে ২৫০টি সিগারেটের প্যাকেট থেকে ৫০ লাখ শলাকা জব্দ করা হয়।

গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) রাত পৌনে ১টায় চট্টগ্রাম কাস্টম হাউসের উপ-কমিশনার (ডিসি) এ কে এম খায়রুল বাশার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বুধবার (২৬ জুন) দুপুর দেড়টায় চট্টগ্রাম বন্দরে আসা একটি ২০ ফুটের কন্টেইনার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আটক করা হয়। আজ (বৃহস্পতিবার) রাত ১২ টায় তল্লাশি করা হয়। কাস্টমসের নিরীক্ষা, অনুসন্ধান ও গবেষণা (এআইআর) শাখা কায়িক পরীক্ষায় আড়াই হাজার কার্টুন মন্ড সিগারেট উদ্ধার করা হয়েছে। ২৫০টি প্যাকেজে ৫০ লাখ শলাকা সিগারেট উদ্ধার করে তা আটক করা হয়েছে।

আপেল ও স্ট্রবেরি ফ্লেভারের মন্ড সিগারেটগুলো ওয়াটার পিউরিফায়ার নামে আমদানি করার চেষ্টা করছিলো হামকো কর্পোরেশন লিমিটেড নামে ঢাকার শ্যামপুরের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দ্য সিটি ব্যাংক লিমিটেড থেকে এলসি নিয়ে ব্যাংককের এশিয়ান গ্লোবাল কোম্পানি লিমিটেড থেকে চট্টগ্রাম বন্দরে আনে। ‘কটা আঙগুন’ নামে একটি জাহাজে কন্টেইনারটি আনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আটক কার্যক্রম শেষ করার পর কত টাকা রাজস্ব ফাঁকি দেয়া চেষ্টা করা হয়েছিল তা জানা যাবে। স্থানীয় পর্যায়ে বিদেশি সিগারেট উৎপাদন ব্যাহত করার চেষ্টায় অবৈধভাবে বিদেশ হতে সিগারেটগুলো আনা হয়েছে। তাই সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading