মাগুরায় বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

মাগুরায় বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

উত্তরদক্ষিণ । রবিবার, ৩০ জুন, ২০২৪, আপডেট ১৫:৪৫

মাগুরায় বজ্রপাতে তামিম মোল্যা (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। তার বাড়ি সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের চন্দনপ্রতাপ গ্রামে।

নিহত তামিম ঐ এলাকার আলম মোল্যার ছেলে। সে মাগুরা পলিটেকনিক্যাল কলেজে পড়াশুনা করতো। বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার ওসি মেহেদী রাসেল।

ওসি মেহেদী রাসেল জানান, দুপুরে আকাশে মেঘ জমলে বৃষ্টির আসার সম্ভাবনা ছিল। এ সময় মাঠে থাকা গরু আনতে যায় তামিম। একপর্যায়ে বজ্রপাতে আক্রান্ত হয়ে আহত হয় সে।

তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তর জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading