হাসপাতাল থেকে বাসায় ফিরছেন খালেদা জিয়া

হাসপাতাল থেকে বাসায় ফিরছেন খালেদা জিয়া

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০২ জুলাই, ২০২৪, আপডেট ১৮:১৫

হাসপাতালে ১২ দিন চিকিৎসা শেষে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হয় তার গাড়িবহর।

মঙ্গলবার (০২ জুলাই) বিকেল সাড়ে ৫টায় হাসপাতাল ছেড়ে বাসভবনের উদ্দেশে রওনা হন তিনি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া ইউংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওয়া হয়েছেন। বিকেল সাড়ে ৫টায় তিনি হাসপাতাল ছাড়েন।

এদিকে, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া ইউংয়ের আরেক সদস্য শায়রুল কবির খান জানান, ইতোমধ্যে ম্যাডামের গুলশানের বাসভবনে এসে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading