টানা চতুর্থবারের মতো জয়ী হলেন টিউলিপ সিদ্দিক

টানা চতুর্থবারের মতো জয়ী হলেন টিউলিপ সিদ্দিক

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৫ জুলাই, ২০২৪, আপডেট ১১:৫০

ব্রিটেনের নির্বাচনে টানা চতুর্থবারের মতো জয় পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে লেবার পার্টির হয়ে লড়েন তিনি।

এছাড়া জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আরেক প্রার্থী রূপা হক।

শুক্রবার (৫ জুলাই) সকালে ব্রিটিশ পার্লামেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

এবার ব্রিটেনের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল লেবার পার্টি। এখন পর্যন্ত ৫৩৬ আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে লেবার পার্টি ৩৬৭ আসনে জয় পেয়েছে।

অন্যদিকে, ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি জয় পেয়েছে ৮৫ আসনে। ৫১ আসনে জয় নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading