চমকের প্রথম নয় দ্বিতীয় স্বামী নাসির

চমকের প্রথম নয় দ্বিতীয় স্বামী নাসির

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৫ জুলাই, ২০২৪, আপডেট ১৩:০০

ঢালিউডের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ৯ টাকা কাবিন ও ৯০০ টাকার শাড়িতে বিয়ে করে আলোচনার জন্ম দেন তিনি। ২১ জুন হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী।

বিয়ের খবর নিয়ে যখন অভিনেত্রী চমক একের পর এক মিডিয়া কাভারেজ নিয়ে যাচ্ছেন ঠিক সেই সময় পাওয়া যায় নতুন এক চাঞ্চল্যকর তথ্য।

চমকের স্বামী আজমান নাসিরের আগেও দুটি বিয়ে ছিল। দুই ঘরেই রয়েছে কন্যাসন্তান। নাসির প্রথম বিয়ে করেন ২০০৮ সালের ১০ জুন। বিয়ের মাস খানেক পর স্টুডেন্ট ভিসায় স্ত্রী সামান্তা ইসলামকে নিয়ে লন্ডনে পড়াশোনা করতে যান তিনি। সূত্রটি বলছে, অর্থের যোগান না থাকায় শেষ পর্যন্ত পড়াশোনার পাঠ না চুকিয়েই দেশে ফেরেন তারা। এরপর ২০১১ সালের নভেম্বরে তাদের ঘরে কন্যাসন্তানের জন্ম হয়। কিন্তু দাম্পত্য কলহে ২০২০ সালের অক্টোবরে সামান্তার সঙ্গে ডিভোর্স হয় নাসিরের।

প্রথম সংসারে থাকাকালীন সময়েই নাসিরের জীবনে আসে এক মডেল। ওই মডেল এখন চলচ্চিত্রে নাম লিখিয়েছেন। সেই মডেল আবার ‘ডেডবডি’ সিনেমার অভিনেত্রী। সেই প্রেম অবশ্য বেশিদিন টেকেনি। নাসিরের অর্থনৈতিক অবস্থা ভালো না জানার পরেই কেটে পড়েন এই অভিনেত্রী।

এর মধ্যে লামিয়া ফারহিনের সঙ্গে সম্পর্কে জড়ান নাসির। লামিয়া সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। অর্থবিত্ত কোনো কিছুতেই কমতি ছিল না। নাসিরের প্রেমের ফাঁদে পড়েন তিনি। প্রেমের সম্পর্ক থেকে ২০১৮ সালের ১৮ জুলাই বিয়ে সম্পন্ন করেন তারা।

এরপর ২০২০ সালের ডিসেম্বরে এই ঘরও আলো করে আসে কন্যাসন্তান। সূত্রটি বলছে, সংসার চলাকালীন সময়েই নাসিরের সঙ্গে অভিনেত্রী চমকের পরিচয় হয়। যা নিয়ে তাদের সংসারে শুরু হয় টানাপোড়েন। দুজনই সিদ্ধান্তে আসে বিচ্ছেদের। তারপর ২০২৩ সালের অক্টোবর আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় তাদের। তার একবছর না পেরুতেই নাসিরের তৃতীয় স্ত্রী হন ছোট পর্দার অভিনেত্রী চমক।

এদিকে রুকাইয়া জাহান চমকের প্রথম বিয়ে নয় এটি। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় যৌথভাবে দ্বিতীয় রানারআপ হয়েছিলেন তিনি। তখন জানা যায় এই অভিনেত্রী বিবাহিত। তার বিয়ের বিষয়টি নিশ্চিত করে প্রতিযোগিতার আয়জোক অন্তর শোবিজ কর্তৃপক্ষ জানান, আমরা জেনেছিলাম চমক বিবাহিত। সেজন্য তাকে যৌথভাবে তৃতীয় করা হয়েছিল। তা না হলে তাকে আমরা দ্বিতীয় করতাম। এর আগে চমক বলেছিল, ছেলেটি নাকি তার প্রেমিক। কিন্তু আমরা অনুসন্ধানে বের করেছিলাম সে-ই চমকের স্বামী। স্বামীর সঙ্গে রাজধানীর উত্তরায় থাকতেন।

এদিকে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় যৌথভাবে দ্বিতীয় রানারআপ হওয়ার পর থেকে তার স্বামী খান এইচ কবিরের সঙ্গে তার দূরত্ব বাড়ে। এক পর্যায় তাদের বিচ্ছেদ হয়। বর্তমানে কবির দেশের বাহিরে থাকেন।

প্রসঙ্গত, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক। এরপর ২০২০ সালে অভিনয় শুরু করেন। তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজগুলো হলো ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’ ইত্যাদি।

ইউডি/কেএস

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading