উত্তর প্রদেশে ডাবল ডেকার বাস-ট্যাঙ্কারের সংঘর্ষে নিহত ১৮

উত্তর প্রদেশে ডাবল ডেকার বাস-ট্যাঙ্কারের সংঘর্ষে নিহত ১৮

উত্তরদক্ষিণ । বুধবার, ১০ জুলাই, ২০২৪, আপডেট ১১:০০

উত্তর প্রদেশে একটি ডাবল ডেকার বাস এবং একটি ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১৯ জন। নিহতদের মধ্যে এক শিশু এবং তিন নারী ও রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ডবল ডেকার ওই বাসটি বিহারের সীতামারহি থেকে দিল্লি যাচ্ছিল। বুধবার (১০ জুলাই) সকালে লক্ষ্ণৌও-আগ্রা এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় বাসটি একটি দুধের ট্যাঙ্কারের পেছন দিকে ধাক্কা দেয়। পুলিশ জানিয়েছে, ওই দুই গাড়ির মধ্যে সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে অনেকেই গাড়ির ভেতর থেকে ছিটকে বাইরে এসে পড়েন।

ঘটনাস্থলের বেশ কিছু ফুটেজে দেখা গেছে মাটিতে মরদেহ পড়ে আছে। এছাড়া বিভিন্ন স্থানে ভাঙা কাঁচ এবং ধ্বংসপ্রাপ্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে।

দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই তাদের চিকিৎসা চলছে। স্থানীয় সময় বুধবার ভোর ৫টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে।

এদিকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তার কার্যালয় জানিয়েছে, তিনি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading