১০০ বছর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের রেকর্ড ধরে রাখবে ইন্ডিয়া: জাতিসংঘ

১০০ বছর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের রেকর্ড ধরে রাখবে ইন্ডিয়া: জাতিসংঘ

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১২ জুলাই, ২০২৪, আপডেট ১৫:৪৫

বৃহস্পতিবার বৈশ্বিক জনসংখ্যা সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। প্রতিবদেনে বলা হয়েছে, ‘দ্য ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস ২০২৪’ নামের সেই ইন্ডিয়া সহ গোটা বিশ্বে আগামী ৫০ থেকে ৬০ বছর জনসংখ্যা বাড়তে থাকবে এবং এই বৃদ্ধি চুড়ান্ত পর্যায়ে পৌঁছাবে ২০৮৪-’৮৫ কিংবা ২০৮৬ সালে। সে সময় বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ১০ হাজার কোটি ৩০ লাখে। তারপর ফের কমতে শুরু করবে জনসংখ্যা এবং এই শতকের শেষে— ২১০০ সালে বিশ্বের জনসংখ্যা হবে ১০ হাজার কোটি ২০ লাখ।

১৪২ কোটিরও বেশি মানুষ অধ্যুষিত ইন্ডিয়াকে গত বছর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। সম্প্রতি পৃথিবীর বৃহত্তম এই বৈশ্বিক সংস্থা বলেছে, আগামী আরও অন্তত একশ বছর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের রেকর্ড ধরে রাখবে ইন্ডিয়া।

ইন্ডিয়া প্রসঙ্গে প্রতিবেদনটিতে বলা হয়েছে, ‘ইন্ডিয়ার জনসংখ্যা বৃদ্ধির যে বর্তমান হার, তা বজায় থাকলে ২০২৪ সালের শেষ পর্যায়ে ইন্ডিয়ার জনসংখ্যা পৌঁছাবে ১৪৫ কোটিতে। এই সংখ্যা বাড়তে থাকবে ২০৬০ সাল পর্যন্ত। ওই বছর জনসংখ্যা পৌঁছাবে ১৭০ কোটিতে।’

‘চুড়ান্ত পর্যায়ে পৌঁছানোর পর থেকে কমতে শুরু করবে জনসংখ্যা, তবে তার হার খুব বেশি হবে না। ২১০০ সালে দেশটির জনসংখ্যা হবে ১ কোটি ৫০ লাখের কিছু বেশি। শতকরা হিসেবে, ২০৬০ সাল থেকে ২১০০ সালের মধ্যে ভারতের জনসংখ্যা কমবে ১২ শতাংশ।

‘কিন্তু তারপরও শতাব্দির শেষ পর্যন্ত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ থাকবে ভারত। কারণ এই মুহূর্তে বিশ্বের অন্য কোনো দেশ জনসংখ্যা বৃদ্ধির হারের হিসেবে ভারতের খুব কাছাকাছি নেই।’

প্রসঙ্গত, ১৯৫০ সাল থেকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তালিকা করে আসছে জাতিসংঘ। সেই তালিকার শীর্ষে প্রথমবারের মতো ২০২৪ সালে আসে ভারতের নাম।

এ তালিকায় একসময় শীর্ষে থাকতো চীন; কিন্তু দীর্ঘ কয়েক দশক ধরে এক সন্তান নীতি কঠোরভাবে মেনে চলার মাধ্যমে দেশটি এখন জনসংখ্যা বৃদ্ধি অনেকাংশে নিয়ন্ত্রণে আনতে পেরেছে। তবে এখন দেশটির সামনে সবচেয়ে বড় সমস্যা হলো কর্মক্ষম যুবশক্তির তুলনায় বৃদ্ধ লোকজনের আধিক্য।

এদিকে জাতিসংঘের পক্ষ থেকে ইন্ডিয়ার জনসংখ্যার কথা বলা হলেও, ইন্ডিয়ান সরকার জানে না এখন দেশটিতে ঠিক কতজন মানুষ বসবাস করেন। কারণ ২০১১ সালের পর ইন্ডিয়ায় আর জনশুমারি হয়নি। ২০২১ সালে নতুন করে আবারও শুমারি হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা পিছিয়ে দিতে হয়।

জাতিসংঘের প্রতিবেদন থেকে আরও জানা গেছে, ইন্ডিয়ার বর্তমান জনসংখ্যার ৪ ভাগের ১ ভাগের বয়স ১৪ বছরের নিচে। মোট জনসংখ্যার ৬৮ শতাংশের বয়স ১৫ থেকে ৬৪ বছরের মধ্যে। আর ৭ শতাংশের বয়স ৬৫ বছরের উপরে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading