বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়
উত্তরদক্ষিণ । সোমবার, ১৫ জুলাই, ২০২৪, আপডেট ০২:০০
কোটা সংস্কার আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ অভিযোগে বিক্ষোভ করেছেন শত শত শিক্ষার্রী। এতে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রোববার (১৪ জুলাই) রাতে তারা বিক্ষোভ করেছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের চার নেতা পদত্যাগ করেছেন।
জানা গেছে, রোববার রাত সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন হল থেকে বের হয়ে আসেন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘তুমি কে আমি কে- রাজাকার রাজাকার’, ‘এই বাংলার মাটি- রাজাকারের ঘাঁটি’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নেতৃত্বদানকারী ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমকে মিছিলের নেতৃত্বে দেখা যায়। এদিকে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ছাত্রলীগের চার নেতা পদত্যাগ করেছেন। তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের গণ যোগাযোগ ও উন্নয়ন সম্পাদক মাছুম শাহরিয়ার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষণা উপ সম্পাদক রাতুল আহমেদ শ্রাবণ, কবি জসীমউদ্দিন হল ছাত্রলীগের দুই নেতা রাসেল হোসেন, রাফিউল ইসলাম রাফি।
ইউডি/এসআই

