দেশবাসীকে ‘শান্ত’ হতে বললেন বাইডেন

দেশবাসীকে ‘শান্ত’ হতে বললেন বাইডেন

উত্তরদক্ষিণ । সোমবার, ১৫ জুলাই, ২০২৪, আপডেট ১২:৫০

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনার পর উত্তেজিত দেশবাসীকে শান্ত করার চেষ্টা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। রবিবার (১৪ জুলাই) ওভাল অফিস থেকে এক বিরল ভাষণে তিনি বলেছেন, আমাদের দেশের রাজনৈতিক রেকর্ড অনেক উত্তপ্ত হয়ে গেছে, এখন শান্ত হওয়ার পালা। খবর এএফপির।

ওভাল অফিসে প্রেসিডেন্টের ঐতিহাসিক চেয়ারে বসে এ নিয়ে মাত্র তিনবার ভাষণ দিলেন জো বাইডেন। টেলিভিশনে প্রচারিত ভাষণে তিনি বলেন, আমেরিকার রাজনীতি কখনোই আক্ষরিক যুদ্ধক্ষেত্র বা হত্যাকাণ্ডের ভূমি হওয়া উচিত নয়।

৮১ বছর বয়সী ডেমোক্র্যাট নেতা বলেন, এখন পরিস্থিতি শান্ত করার দায়িত্ব উভয় পক্ষেরই। সামনে ‘গভীর মেরুকরণের নির্বাচন’, যা হবে আমেরিকার জন্য ‘পরীক্ষার সময়’।

এদিনের সংক্ষিপ্ত বক্তৃতা বড় কোনো বড় বাধা ছাড়াই শেষ করতে পেরেছেন আমেরিকার প্রেসিডেন্ট। যদিও বক্তব্যের মাঝে ব্যালট বাক্সকে দু’বার ‘ব্যাটেল বক্স’ (যুদ্ধের বাক্স) বলে উল্লেখ করেন তিনি।

গত শনিবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় হামলার শিকার হন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর একটু এদিক-ওদিক হলেই কান ছুঁয়ে বেরিয়ে যাওয়া বুলেটে প্রাণ যেতে পারতো এ রিপাবলিকান নেতার।

তবে ট্রাম্প বেঁচে গেলেও প্রাণ হারিয়েছেন তার একজন সমর্থক, আহত হয়েছেন আরও দুজন। ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হামলাকারী সিক্রেট সার্ভিস এজেন্টদের গুলিতে নিহত হয়েছেন।

বাইডেন জানিয়েছেন, হামলার ঘটনার কিছুক্ষণ পরেই ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। এটিকে ‘সংক্ষিপ্ত কিন্তু ভালো কথপোকথন’ বলে উল্লেখ করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট।

রোববার সোশ্যাল মিডিয়ার এক পোস্টে ট্রাম্প বলেছেন, আমেরিকানরা খারাপকে জয়ী হতে দিতে পারে না। তার কথায়, এখন আমাদের ঐক্যবদ্ধ থাকা আগের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading