রাজধানীতে দুই বাসে আগুন

রাজধানীতে দুই বাসে আগুন

উত্তরদক্ষিণ । বুধবার, ১৭ জুলাই, ২০২৪, আপডেট ০২:৩০

জাতীয় প্রেসক্লাবের সামনে যাত্রীবাহী দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর ফরহাদ হোসেন বলেন, রাত ৮টা ৩০মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে দুটি বাসে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ৮টা ৩৩মিনিটে প্রথম ইউনিট দুর্ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আরও দুইটি ইউনিট যায়। রাতে ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

কোটাবিরোধী আন্দোলন ক্যাম্পাস ছাড়িয়ে ছড়িয়েছে শহর থেকে শহরে, সড়ক থেকে মহাসড়কে; দিনভর বিক্ষোভ-পাল্টা বিক্ষোভ এক পর্যায়ে গড়িয়েছে সংঘাতে, যাতে রক্ত ঝরেছে অনেকের আর প্রাণ গেছে ছয়জনের।

আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষ ও হামলার ঘটনার জের ধরে মঙ্গলবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা বাড়ে আন্দোলনকারী ও সরকারদলীয় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে। দুই পক্ষের শক্ত অবস্থানে দুপুরের পর থেকে একের পর এক স্থানে বাঁধতে থাকে সংঘর্ষও। সংঘর্ষে জড়ায় পুলিশও।

দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় সংঘাতের এসব ঘটনায় আহত হয়েছেন কয়েকশ মানুষ। এর মধ্যে চট্টগ্রামে তিনজন, রাজধানীতে দুইজন এবং রংপুরে একজন করে মারা গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয় জেলায় বিজিবি নামানো হয়েছে।

ইউডি/এসআই

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading