হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

উত্তরদক্ষিণ । বুধবার, ১৭ জুলাই, ২০২৪, আপডেট ১০:২০

পবিত্র আশুরা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। সেই সঙ্গে বন্দর অভ্যন্তরের সব ধরনের কার্যক্রমও বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে।

বুধবার (১৭ জুলাই) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক।

তিনি জানান, পবিত্র আশুরা উপলক্ষে ভারতের সাথে এই বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এছাড়াও বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম বন্ধ আছে। একদিন বন্ধের পর আগামীকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) থেকে আবারও আমদানি-রপ্তানিসহ বন্দরের সকলের কার্যক্রম স্বাভাবিক হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম বলেন, আশুরা উপলক্ষে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading