প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত রবিবার

প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত রবিবার

উত্তরদক্ষিণ । শনিবার, ২৭ জুলাই, ২০২৪, আপডেট ১৭:০০

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। প্রাথমিক বিদ্যালয়গুলো কবে খুলবে সে বিষয়ে আগামী রবিবার (২৮ জুলাই) সিদ্ধান্ত হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেন, এ সপ্তাহের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়ার চেষ্টা চলছে। বিদ্যালয় কবে খোলা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য রবিবার (২৮ জুলাই) মিটিং হবে। মিটিংয়ের পরে জানা যাবে প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে।

এর আগে গত বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান) এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading