নাশকতা মামলায় র‌্যাবের হাতে গ্রেপ্তার ৩০৪

নাশকতা মামলায় র‌্যাবের হাতে গ্রেপ্তার ৩০৪

উত্তরদক্ষিণ । রবিবার, ২৮ জুলাই, ২০২৪, আপডেট ১২:১৫

কোটা সংস্কার আন্দোলনের নামে ঢাকাসহ সারা দেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ৩০৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এর মধ্যে ঢাকায় ৭৭ জন ও ঢাকার বাইরে ২২৭ জনকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (২৮ জুলাই) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ঢাকায় ৬ জন ও ঢাকার বাইরে ৮ জন। এছাড়া নাশকতা, সহিংসতা ও অগ্নিসংযোগের অভিযোগে এখন পর্যন্ত সারা দেশে মোট ৩০৪ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ঢাকায় ৭৭ জন ও ঢাকার বাইরে ২২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading