পুঁজিবাজারে সূচকের পতন, কমেছে লেনদেন

পুঁজিবাজারে সূচকের পতন, কমেছে লেনদেন
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । রবিবার, ২৮ জুলাই, ২০২৪, আপডেট ১৫:৪০

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৮ জুলাই) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। তবে ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৯.৯২ পয়েন্ট কমে ৫ হাজার ৩৮৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ৫.৬৫ পয়েন্ট কমে ১ হাজার ১৭৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১১.৫১ পয়েন্ট কমে ১ হাজার ৯২১ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮৮টি কোম্পানির, কমেছে ২৬১টির এবং অপরিবর্তিত আছে ৪৩টির।

ডিএসইতে এদিন মোট ৪৮৮ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৯৭ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১৬.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ২৬৮ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ২৮.৭৭ পয়েন্ট কমে ১৫ হাজার ৩৮৬ পয়েন্টে, শরিয়া সূচক ১.৬৮ পয়েন্ট কমে ১ হাজার ১ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৯.২৪ পয়েন্ট কমে ১২ হাজার ৬৯ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ২০৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৫৮টি কোম্পানির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত আছে ৩২টির।

দিন শেষে সিএসইতে ১৪ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading