দুই অতিরিক্ত আইজিপিসহ ৫৫ পুলিশ কর্মকর্তা বদলি
উত্তরদক্ষিণ । সোমবার , ২৯ জুলাই, ২০২৪, আপডেট ০২:১৫
পুলিশের দুইজন অতিরিক্ত আইজি, পাঁচজন অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার ৪৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রবিবার (২৮ জুলাই) চারটি পৃথক প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ তাদের বদলি করে।
রাজারবাগ পুলিশ টেলিকমের ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) একেএম শহিদুর রহমানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি এবং সুপারনিউমারারি হিসাবে পদোন্নতিপ্রাপ্ত কৃষ্ণপদ রায়কে পুলিশ অধিদপ্তরেই অতিরিক্ত আইজি হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া পুলিশ অধিদপ্তরে সংযুক্ত চট্রগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেনকে ট্যুরিস্ট পুলিশে; সারদা পুলিশ একাডেমির ড. মো. আক্কাস উদ্দিন ভূঞাকে অ্যান্টি টেররিজম ইউনিটে; অ্যান্টি টেররিজম ইউনিটের মো. আসাদ উল্লাহ চৌধুরীকে নৌ পুলিশে; ময়মনসিংহ রেঞ্জের (সিলেট রেঞ্জে সংযুক্ত) মো. এনামুল কবিরকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার খাগড়াছড়িতে এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার খাগড়াছড়ির মীর মোদ্দাচ্ছের হোসেনকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।
পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা ৪৮ কর্মকর্তার মধ্যে ঢাকা, চট্রগ্রাম, খুলনা, রংপুর, বরিশাল, রাজশাহী মহানগর ছাড়াও বিভিন্ন রেঞ্জ, সিআইডি, পিবিআই, নৌ, পুলিশ অধিদপ্তর, এপিবিএন, র্যাব, ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।

