শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে ডিএনসিসিতে বিকেলে মতবিনিময় সভা

শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে ডিএনসিসিতে বিকেলে মতবিনিময় সভা

উত্তরদক্ষিণ । সোমবার, ২৯ জুলাই, ২০২৪, আপডেট ১৩:২৫

শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে মতবিনিময় সভা ডেকেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এতে ডিএনসিসি এলাকার বিশ্ববিদ্যালয়ের ভিসি ও কলেজের প্রিন্সিপালরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সোমবার (২৯ জুলাই) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, আজ (সোমবার) বিকেল ৪টায় গুলশানে ডিএনসিসি নগর ভবনে এ সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সভায় সভাপতিত্ব করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading