মার্ভেলের নতুন ঘোষণা,রবার্ট ডাউনি জুনিয়র ফিরছেন আইকনিক ভিলেন হয়ে

মার্ভেলের নতুন ঘোষণা,রবার্ট ডাউনি জুনিয়র ফিরছেন আইকনিক ভিলেন হয়ে

উত্তরদক্ষিণ । সোমবার, ২৯ জুলাই, ২০২৪, আপডেট ১৬:৫০

একের পর নতুন সিনেমা নিয়ে আসছে হলিউড। সম্প্রতি নতুন ঘোষণা দিয়েছে মার্ভেল, যা চমক দিয়েছে অনেককে। খবর হলো, রবার্ট ডাউনি জুনিয়র আবারো মার্ভেলে অভিনয় করবেন। তবে আয়রন ম্যান চরিত্রে নয়, তাকে দেখা যাব ডক্টর ডুম চরিত্রে। বিবিসির প্রতিবেদনের আরও জানা যায়, শনিবার (২৭ জুলাই) ঘটা করে অ্যাভেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজি নতুন দুই সিনেমার ঘোষণা দেয় মার্ভেল। সিনেমা দুইটি হচ্ছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ এবং ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ারস’। দুইটি সিনেমাতেই ভিলেন ডুমসডে, এই চরিত্রতেই দেখা যাবে রবার্ট ডাউনি জুনিয়রকে।

কিছুদিন আগে কয়েকটি সাক্ষাৎকারে ডাউনি জুনিয়র জানিয়েছিলেন মার্ভেলের সিনেমায় কাজ করতে তার আপত্তি নেই। সে থেকেই আয়রন ভক্তরা ফেবেছিলেন হয়ত আবারো প্রিয় সুপার হিরোকে দেখা যাবে। তবে রবার্ট ডাউনি জুনিয়রকে নিয়ে নিজেদের ভাবনা স্পষ্ট করে জানিয়ে দিল মার্বেল। অ্যামেরিকার সান ডিয়াগোতে আয়োজিত কমিক-কন উৎসবে ঘোষণা করা হয়, অ্যাভেঞ্জার্স সিনেমায় ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়র। সিনেমাটি দুইটি পরিচালনা করবেন জো রুশো এবং অ্যান্থনি রুশো।

বেশ চমক দিয়েই কমিক-কন উৎসবের মঞ্চে আসেন রবার্ট ডাউনি জুনিয়র। কমিক-কনের মঞ্চে তখন উপস্থিত ছিল কেভিন ফেজ ও রুশো ব্রাদার্স।জলপাই রঙের পোশাক এবং লোহার মুখোশ পরা কয়েক জন প্রথমে হাজির হন মঞ্চে, এর মধ্যে সবুজ রঙের ওভারকোটের সঙ্গে ডক্টর ডুমের মুখোশ আসেন একজন। একটু পর মুখোশ খুলতেই দেখা মিলে রবার্ট ডাউনি জুনিয়রের। সিনেমা মুক্তির আগেই যেন, ডক্টর ডুম হয়ে ভক্তদের সামনে আসেন অভিনেতা। কমিক দুনিয়ার আইকনিক ভিলেন চরিত্র ডক্টর ডুমসডে সংক্ষেপে যিনি ডক্টর ডুম বলে পরিচিত। ডাউনি ভক্তরা এতে অনেক খুশি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাউনির ফিরে আসার ভিডিও ভাইরাল হয়ে যায় অল্প সময়ের ব্যবধানে।

২০০৮ সালে ‘আয়রন ম্যান’ সিনেমায় টনি স্টার্ক হয়ে দর্শকের মন জয় করেন রবার্ট ডাউনি জুনিয়র। পরবর্তীতে একে একে মুক্তি পায় ‘আয়রন ম্যান’ ফ্র্যাঞ্চাইজির ৯টি সিনেমা। ২০১৯ সালে শেষ হয় ডাউনির মার্ভেল অধ্যায়। ‘অ্যাভেঞ্জার্স: এন্ড গেম’ সিনেমায় তার অভিনীত টনি স্টার্ক চরিত্রটি মারা যায়। শেষ হয় মার্ভেলের সঙ্গে ডাউনির যাত্রা। পাঁচ বছর পর মার্ভেলে ডাউনির ফিরে আসায় খুশি তার ভক্তরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা শুভেচ্ছা দিচ্ছে প্রিয় তারকাকে। তবে রবার্ট ডাউনি জুনিয়রকে নতুন চরিত্রে দেখতে আরও দুই বছর অপেক্ষা করতে হবে তার ভক্তদের। মার্ভেল জানিয়েছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমাটি ২০২৬ সালের মে মাসে মুক্তি পাবে। আর ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ারস’ প্রেক্ষাগৃহে আসবে ২০২৭ সালের মে মাসে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading