চুয়াডাঙ্গায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

চুয়াডাঙ্গায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, আপডেট ১৭:৪৫

চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুঞ্জিগঞ্জ রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটেছে।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, খুলনা থেকে একটি মালবাহী ট্রেন তেল নিয়ে পার্বতীপুর যাচ্ছিল। এ সময় মোমিনপুর-মুঞ্জিগঞ্জ রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়েছে। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ চালাচ্ছে।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) বলেন, তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। উদ্ধারকাজ চলমান রয়েছে। ঘটনাস্থলে পুলিশ, বিজিবি ও আইনপ্রয়োগকারীর সংস্থার একাধিক টিম রয়েছে।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ গনি মিয়া বলেন, আমি ঘটনাস্থলে পরিদর্শন করেছি। উদ্ধারকাজ চলছে।

নাশকতা হতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা নাশকতার কোনো ঘটনা নয়। এদিকে ঘটনাস্থলে কোনো সংবাদকর্মীকে যেতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ পাওয়া গেছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading