ব্যাংক লেনদেনের সময় জানাল বাংলাদেশ ব্যাংক

ব্যাংক লেনদেনের সময় জানাল বাংলাদেশ ব্যাংক

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, আপডেট ১৭:৫৫

দেশের সব ব্যাংক বুধবার (৩১ জুলাই) থেকে স্বাভাবিক নিয়মে চলবে। মঙ্গলবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাভাবিক সময়সূচি অনুযায়ী, ব্যাংক খোলা থাকবে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ব্যাংকের মত বুধবার থেকে দেশের শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন হবে। সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে চলবে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। মূল লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত।

উল্লেখ্য, কারফিউ ও সাধারণ ছুটির জন্য তিনদিন ব্যাংক বন্ধ ছিল। এরপর পাঁচ কার্যদিবস কারফিউ শিথিলের সময় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading