কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা শিবিরের

কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা শিবিরের

উত্তরদক্ষিণ । বুধবার, ৩১ জুলাই, ২০২৪, আপডেট ০২:৩০

ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার সরকার যে সিদ্ধান্ত নিয়েছে; তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটি। সংগঠনের সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন, এটা একটি গণতান্ত্রিক দেশের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। দেশবাসী এই বেআইনি, আত্মঘাতী ও হঠকারী সিদ্ধান্ত মেনে নেবে না। ৩০ জুলাই এক বিবৃতিতে তারা এই কথা বলেন।

বিবৃতিতে শিবিরের সভাপতি ও সেক্রেটারি জেনারেল বলেন, সত্য ও সুন্দরের পথে ছাত্রশিবিরের যে পথচলা, তা অব্যাহত থাকবে। চলমান কোটা সংস্কার আন্দোলনে রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে অবৈধ সরকার এখন দিশাহারা। তারা এই আন্দোলনে শিক্ষার্থী ও জনসাধারণের ওপর রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে যে পাশবিক গণহত্যা চালিয়েছে তার নজির পৃথিবীতে দ্বিতীয়টি নেই। দেশের সব শ্রেণি-পেশার মানুষ ও বিশ্ববিবেক তাদের এই গণহত্যার বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছে। এমন পরিস্থিতিতে জনগণের দৃষ্টি ও প্রেক্ষাপট ভিন্ন দিকে প্রবাহিত করতে সরকার শুরু থেকেই ছাত্রশিবিরসহ বিরোধী দলের ওপর ক্রমাগত দোষারোপ করে যাচ্ছে। তাদের অপপ্রচার জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা না পাওয়ায় তারা ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার আত্মঘাতী সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তাদের হঠকারী সিদ্ধান্ত গণমানুষের ইচ্ছার প্রতিফলন নয়।

ইউডি/এসআই

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading