ঢাকার তিন থানায় নতুন ওসি

ঢাকার তিন থানায় নতুন ওসি

উত্তরদক্ষিণ । বুধবার, ৩১ জুলাই, ২০২৪, আপডেট ১১:০০

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি, রামপুরা ও দক্ষিণখান থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে।

পুলিশ পরিদর্শক পদমর্যাদার তিন কর্মকর্তাকে এই তিন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলি করা হয়।

সম্প্রতি ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত পৃথক তিনটি অফিস আদেশে এ বদলি ও পদায়ন করা হয়।

ধানমন্ডি থানায় মোহাম্মদ এমরানুল ইসলাম, রামপুরা থানায় মোহাম্মদ রিজাউল হক আর দক্ষিণখান থানায় মো. আশিকুর রহমানকে নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

অপর এক আদেশে খিলগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. গোলাম মোস্তফাকে যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশের দুজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি), পাঁচজন অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৪৮ কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি করা হয়েছে।

এর পরদিন পুলিশ সদর দপ্তরের এক আদেশ ডিএমপির আট থানার ওসিদের বদলি করা হয়।

পুলিশের একটি সূত্র বলছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত, সহিংসতা মোকাবিলার ক্ষেত্রে আগাম তথ্য সংগ্রহে ব্যর্থতা ও কার্যকর ব্যবস্থা নিতে না পারায় এ আটটি থানার ওসিদের বদলি করা হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading