অবসরে যাচ্ছেন ছাগলকাণ্ডের সেই মতিউর

অবসরে যাচ্ছেন ছাগলকাণ্ডের সেই মতিউর

উত্তরদক্ষিণ । বুধবার, ৩১ জুলাই, ২০২৪, আপডেট ১৫:০০

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মো. মতিউর রহমান অবসরে যাচ্ছেন। আগামী ২৯ আগস্ট তিনি অবসরে যাবেন।

বুধবার (৩১ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (শুল্ক-১ শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মকিমা বেগম প্রজ্ঞাপনে সই করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, মো. মতিউর রহমানের (কমিশনার, অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত) চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তার আবেদনের প্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৪(১) ও ধারা ৫১ অনুযায়ী আগামী ২৯ আগস্ট সরকারি চাকরি হতে অবসরজনিত আর্থিক সুবিধা (অবসর-উত্তর ছুটি, লাম্পগ্র্যান্ট এবং পেনশন) ব্যতীত অবসর (ঐচ্ছিক) প্রদান করা হলো।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading