জামিন পেলেন ৩ এইচএসসি পরীক্ষার্থী

জামিন পেলেন ৩ এইচএসসি পরীক্ষার্থী

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০১ আগস্ট, ২০২৪, আপডেট ১৮:৪৫

কোটা আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় গ্রেফতার হওয়া তিনজন উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিজ্ঞপ্তিতে জানান, মন্ত্রণালয় শিক্ষার্থীদের জামিনের বিষয়ে সহযোগিতা করেছে। শীঘ্রই কারামুক্ত তারা পরিবারে ফেরত যাবে বলেও জানানো হয়।

এর আগে, বৃহস্পতিবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় গ্রেফতার হওয়া রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ১৬ বছর বয়সী এক শিক্ষার্থী কারাগার থেকে মুক্তি পান।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading