কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর ছবি সরালেন জাবি শিক্ষক

কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর ছবি সরালেন জাবি শিক্ষক

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০২ আগস্ট, ২০২৪, আপডেট ১২:০০

কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের হত্যা, হামলা, নির্যাতন ও গ্রেপ্তারের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ী বলে মনে করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শামীমা সুলতানা। এ জন্য নিজ কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর ছবি তিনি সরিয়ে ফেলেছেন।

বৃহস্পতিবার (০১ আগস্ট) দুপুরে অধ্যাপক শামীমা সুলতানার কার্যালয়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে শামীমা সুলতানাকে চেয়ারে বসে থাকতে দেখা যায়। তাঁর পেছনে দেয়ালের ওপরের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখা গেলেও পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল না।

সন্ধ্যা ছয়টার দিকে অধ্যাপক শামীমা সুলতানা মুঠোফোনে ছবি সরিয়ে ফেলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে প্রধানমন্ত্রীর পেটুয়া বাহিনী নির্মমভাবে নির্যাতন চালিয়েছে। হত্যা করা হয়েছে অবুঝ শিশু থেকে বয়স্কদের। নারী শিক্ষক, শিক্ষার্থীরা লাঞ্ছিত হয়েছেন।’

উল্লেখ্য, ২০০২ সালে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে মন্ত্রীদের কার্যালয়, বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, বিদেশে বাংলাদেশের দূতাবাস ও সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কার্যালয়ে সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি টাঙানোর নির্দেশ দেওয়া হয়।

ইউডি/এসআই

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading