ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে শিক্ষার্থীদের অবস্থান

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে শিক্ষার্থীদের অবস্থান

উত্তরদক্ষিণ। শনিবার, ০৩ আগস্ট, ২০২৪, আপডেট ১২:৩০

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে কয়েকশ’ শিক্ষার্থী উপস্থিত হয়েছেন। অন্যদিকে জহুরুল ইসমাল সিটি গেটের সামনে ব্যাপক সংখ্যক পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে বলে প্রত্যাশা করছে পুলিশ। তারাও নমনীয় থাকার কথা জানিয়েছে।

শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে কয়েকশ’ শিক্ষার্থী ইউনিভার্সিটির সামনে হাজির হয়েছেন। তারা বিশ্ববিদ্যালয়টির প্রধান ফটকের সামনে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীদের হাতে লাঠি দেখা যায়। তবে শিক্ষার্থীরা এখনও তাদের কর্মসূচি শুরু করেনি।

অন্যদিকে দেখা গেছে, এখন পর্যন্ত আফতাবনগর ও রামপুরা ব্রিজ এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও যান চলাচলে বাধা দেখা যায়নি। এছাড়া রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের কোনও উপস্থিতি দেখা যায়নি। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পুলিশের একটি দলকে অবস্থান নিতে দেখা যায়।

সেখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা বাড্ডা থানার ওসি আবু সালাম বলেন, ‘আমরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছি। আমরা বলেছি, আপনরা কেন লাঠিসোঁটা হাতে নিয়েছেন? পুলিশের হাতে যা দেখছেন, সেগুলো আপনাদের নিরাপত্তার জন্য ব্যবহার করে হবে। আপনারা লাঠিসোঁটা ফেলে দেন। আমরা গতকালও সহনশীল ছিলাম, আজও থাকবো। আন্দোলনকারীরা আমাদের জানিয়েছে, তারাও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবে।’

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading