মুন্সীগঞ্জে আন্দোলনকারী-আওয়ামী লীগ সংঘর্ষে আহত ৩০

মুন্সীগঞ্জে আন্দোলনকারী-আওয়ামী লীগ সংঘর্ষে আহত ৩০

উত্তরদক্ষিণ । রবিবার, ০৪ আগস্ট, ২০২৪, আপডেট ১২:৩০

মুন্সীগঞ্জ শহরের থানারপুল চত্বরে আন্দোলনকারী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে প্রায় ৩০ জন আহত হয়েছেন। রোববার (৪ আগস্ট) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শহরের থানারপুল এলাকায় আন্দোলনকারীরা জড়ো হলে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালায়। কয়েকজনকে মারধর করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরে আন্দোলনকারীরা পাল্টা হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

এ বিষয়ে জানতে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

উল্লেখ্য, এক দফা দাবি আদায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন চলছে। এই আন্দোলনকে ঘিরে সকাল থেকে শহরের থানারপুল এলাকায় জড়ো থাকেন আন্দোলনকারীরা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading