বিএসএমএমইউতে ৫০টি গাড়ি ও বেশ কিছু মোটরসাইকেলে আগুন
উত্তরদক্ষিণ । রবিবার, ০৪ আগস্ট, ২০২৪, আপডেট ১৫:১০
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ডাকা কর্মসূচির সমর্থনে আন্দোলনকারীরা রাজধানীর শাহবাগ মোড়ের দখল নিয়েছেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বেশ কয়েকটি কয়েকটি গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে ।
বিএসএমএমইউয়ের হেপাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. গুলজার হোসেন উজ্জ্বল বলেন, বিএসএমএমইউএর বি ব্লকের নিচে থাকা প্রায় ৫০টি গাড়ি ও বেশ কিছু মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের গাড়ি, মোটরসাইকেল রয়েছে।
তিনি বলেন, ‘বর্তমানে চিকিৎসক, নার্সরা যার যার ডিপার্টমেন্টে আটকা পড়ে আছেন। রোগী ও রোগীর স্বজনেরা অনেক আতঙ্কিত। এখন পর্যন্ত হাসপাতালে দায়িত্বরত কয়কজন আনসার সদস্য আহত হয়েছেন; তবে তাদের আহতের মাত্রা কতটুকু এখনও জানা যায়নি।’
ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ মোড়ে ও প্রেসক্লাব এলাকায় জড়ো হতে শুরু করেছেন আন্দোলনকারীরা। সকাল সাড়ে ১০টার দিকে তারা মিছিল নিয়ে এসব এলাকায় আসতে শুরু করেন।
ইউডি/এআর

