প্রধান বিচারপতির বাসভবনে হামলা
উত্তরদক্ষিণ। সোমবার, ০৫ আগস্ট, ২০২৪, আপডেট ২৩:৫০
প্রধান বিচারপতির বাসভবন ও সুপ্রিম কোর্টের বিচারপতিদের আবাসিক ভবন জাজেজ কমপ্লেক্সে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
প্রধান বিচারপতির বাসভবন রাজধানীর ১৯ হেয়ার রোডে। আর জাজ কমপ্লেক্সের অবস্থান প্রধান বিচারপতির বাস ভবনের ঠিক উল্টোদিকে, কাকরাইলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার (৫ আগস্ট বিকেলে ৫টার দিকে কিছু লোক দেয়াল টপকে প্রধান বিচারপতির বাসভবনে ঢুকে পড়ে। ভেতর থেকে তখন চিৎকার, হইহুল্লোড় ও ভাঙচুরের শব্দ শোনা যাচ্ছিল। কয়েকজনকে প্রধান বিচারপতির বাসভনে থাকা বিভিন্ন আসবাবপত্র ও বিভিন্ন জিনিস নিয়ে বেরিয়ে যেতে দেখেছেন অনেকে।
একই ঘটনা ঘটেছে প্রধান বিচারপতির বাসভবনের ঠিক উল্টোদিকে কাকরাইলের জাজেজ কমপ্লেক্সে।
বিচারপতিদের এ আবাসিক কমপ্লেক্সে হামলা, ভাঙচুরের বিষয়ে হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ফেসবুক পোস্টও দেন।
ইউডি/ এবি

