মঙ্গলবার থেকে ব্যাংকিং কার্যক্রম ফিরছে স্বাভাবিক সময়সূচিতে

মঙ্গলবার থেকে ব্যাংকিং কার্যক্রম ফিরছে স্বাভাবিক সময়সূচিতে

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৬ আগস্ট, ২০২৪, আপডেট ০১:০০

দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো আগামীকাল মঙ্গলবার (৬ আগস্ট) থেকে স্বাভাবিক সময়সূচিতে চলবে ও আগের সময়সূচি অনুযায়ী লেনদেন করা যাবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, মঙ্গলবার (৬ আগস্ট) থেকে বাংলাদেশ ব্যাংকসহ দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান স্বাভাবিক নিয়মে খোলা থাকবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংকের শাখাগুলোতে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর ব্যাংক খোলা থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। একই সঙ্গে ব্যাংকের শাখাগুলোতে সব ধরনের স্বাভাবিক লেনদেন চলবে।

এদিকে, সোমবার (৫ আগস্ট) দিবাগত রাত ১২টা থেকে আগামীকাল মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। মঙ্গলবার সকাল হতে বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সোমবার রাতে এক বার্তা এ কথা জানিয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading