ডিজিএফআই ও আনসারে নতুন ডিজি, এমআইএসটির কমান্ড্যান্ট পদেও রদবদল

ডিজিএফআই ও আনসারে নতুন ডিজি, এমআইএসটির কমান্ড্যান্ট পদেও রদবদল

উত্তরদক্ষিণ। সোমবার, ১২ আগস্ট, ২০২৪, আপডেট ১৫:৪০

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে ফের রদবদল করা হয়েছে। মেজর জেনারেল মো. ফয়জুর রহমানকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) মহাপরিচালক, মেজর জেনারেল মো. নাসিম পারভেজকে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট এবং মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে আনসার ও ভিডিপির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার (১২ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের দুইদিনের মাথায় বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ও জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডসহ বেশ কয়েকটি শীর্ষ পদে রদবদল করা হয়েছে। সেই সঙ্গে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading