ইরানি জাহাজ আটক আমেরিকার, নতুন আলোচনার ‘পরিকল্পনা নেই’ বলল তেহরান

ইরানি জাহাজ আটক আমেরিকার, নতুন আলোচনার ‘পরিকল্পনা নেই’ বলল তেহরান

উত্তরদক্ষিণ। সোমবার (২০ এপ্রিল) ২০২৬, আপডেট ২২:০০

হরমুজে অবরোধ ভেঙে অগ্রসর হওয়ার অভিযোগে একটি বিশাল ইরানি পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে গুলি চালিয়ে তা আটক করেছে আমেরিকার নৌবাহিনী।

ইরান এর পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করেছে এবং নতুন দফা শান্তি আলোচনায় যোগ দিতে অস্বীকৃতি জানিয়ে বলেছে, আপাতত তাদের আলোচনার কোনও পরিকল্পনা নেই।

আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সোমবার নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের জাহাজ আটক অভিযানের কথা জানান।

ট্রাম্পের দাবি, ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী মার্কিন রণতরী ‘স্প্রুয়ান্স’ থেকে জাহাজটিকে বারবার সতর্ক করা হলেও তারা কর্ণপাত করেনি।

ফলে মার্কিন বাহিনী জাহাজটি লক্ষ্য করে গুলি চালায় এবং এতে সেটির ইঞ্জিন রুমে গর্ত হয়ে যায়। বর্তমানে জাহাজটি মার্কিন নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ট্রাম্প।

জব্দকৃত জাহাজটির নাম ‘তৌস্কা’। ট্রাম্পের বর্ণনা অনুযায়ী, ৯০০ ফুট লম্বা এই জাহাজটি আকারে প্রায় একটি বিমানবাহী রণতরীর সমান।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading