কিছু ব্যাংক ‘মৃতপ্রায়’ আর অনেক ব্যাংকের ‘ক্লিনিক্যালি ডেড’ হয়েছে , বলছে সিপিডি
উত্তরদক্ষিণ। সোমবার, ১২ আগস্ট, ২০২৪, আপডেট ১৬:১৫
দেশের কিছু ব্যাংক ইতোমধ্যে ‘মৃতপ্রায়’ আর অনেক ব্যাংকের ‘ক্লিনিক্যালি ডেড’ হয়েছে বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি। এর মধ্যে ‘মৃতপ্রায়’ ব্যাংকগুলোকে একবার সচলের চেষ্টা এবং ‘ক্লিনিক্যালি ডেড’ ব্যাংকগুলোকে মরতে দেওয়ার সুপারিশ করছে বেসরকরি গবেষণা সংস্থাটি।
সোমবার (১২ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে সংস্থার কার্যালয়ে ‘ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনতে করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা বলছিলেন ফাহমিদা।
সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, মৃতপ্রায় ব্যাংকগুলোকে রক্ষায় শেষবারের মত আরেকবার চেষ্টা করা যেতে পারে। এজন্য এসব ব্যাংকের ব্যবস্থাপনায় ও পরিচালক পর্ষদে বদলাতে হবে। সংস্কার করতে হবে পুরোটা। তিনি বলেন, অনেক ব্যাংক ক্লিনিক্যালি ডেড হয়ে গেছে। এসব ব্যাংক আর ঘুরে দাঁড়াতে পারবে না। স্বাভাবিকভাবে এদের মরে যেতে দেওয়া দরকার। সরকার এসব ব্যাংকগুলোকে অর্থ দিয়ে, মূলধন দিয়ে পুনর্ভরণ করে চালাচ্ছে।’’
অনুষ্ঠানে ‘মৃতপ্রায়’ ও ‘ক্লিনিক্যালি ডেড’ ব্যাংকের সংখ্যা না জানালেও ফাহমিদা বলেন, ব্যাংকগুলোর ২০২১ সালের প্রতিবেদন অনুযায়ী- ১১টি ব্যাংক আন্তর্জাতিক মানদণ্ড ব্যাসেল নীতিমালা অনুযায়ী বিভিন্ন হারে প্রভিশন সংরক্ষণ করতে পারেনি। তৃতীয় ও চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো ক্লিনিক্যালি ডেড হয়ে গেছে। একসময়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ ভালো ব্যাংক ছিল; এটিকে দখলের পরে মুমূর্ষু হয়ে গেছে।
ইউডি/এজেএস

