অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফারুক-ই-আজমের শপথ কাল

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফারুক-ই-আজমের শপথ কাল

উত্তরদক্ষিণ। সোমবার, ১২ আগস্ট, ২০২৪, আপডেট ১৬:২০

অন্তর্বর্তী সরকারের আরও এক উপদেষ্টা শপথ নেওয়া হবে আগামীকাল মঙ্গলবার (১৩ আগস্ট)। এদিন সকাল ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন উপদেষ্টা ফারুক-ই-আজমকে শপথ পাঠ করাবেন। সোমবার (১২ আগস্ট) রাষ্ট্রপতির প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টাসহ ১৩ জন উপদেষ্টা শপথ নিয়েছিলেন। তারপর গত রবিবার আরও দুই উপদেষ্টা শপথ নেন।

অন্তর্বর্তীকালীন সরকারের ১৬ উপদেষ্টার মধ্যে উপদেষ্টা ফারুক-ই-আজম আমেরিকায় থাকার কারণে তিনি শপথ নিতে পারেননি। তিনি গতকাল রবিবার রাতে দেশে পৌঁছেছেন বলে জানা যায়।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading