টেন মিনিট স্কুলসহ স্টার্টআপ কোম্পানিগুলোয় বিনিয়োগ পুনর্বিবেচনা করা হবে: উপদেষ্টা

টেন মিনিট স্কুলসহ স্টার্টআপ কোম্পানিগুলোয় বিনিয়োগ পুনর্বিবেচনা করা হবে: উপদেষ্টা

উত্তরদক্ষিণ। সোমবার, ১২ আগস্ট, ২০২৪, আপডেট ১৬:২৫

ছাত্র আন্দোলনে ‘সংহতি’ জানিয়ে বিনিয়োগ হারানো ‘টেন মিনিট স্কুল’সহ স্টার্টআপ কোম্পানিগুলোয় অর্থলগ্নির বিষয়টি পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার (১২ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলেন, টেন মিনিট স্কুলসহ যেসব স্টার্টআপ প্রতিষ্ঠান ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সরকারি বিনিয়োগ হারিয়েছিল, তাদের বিনিয়োগ অব্যাহত রাখার বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। দ্রুততম সময়ের মধ্যে তাদের সাথে যোগাযোগ করা হবে, এবং পুনরায় তাদের সঙ্গে সরকারের একত্রে (জয়েন্ট ভেঞ্চার) যে কাজ করার কথা ছিল, সেটি চালু করা হবে।

প্রসঙ্গত, কোটা সংস্কার নিয়ে আন্দোলন চলার সময়ে গত ১৬ জুলাই টেন মিনিট স্কুলের ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করার কথা জানিয়েছেলেন তখনকার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ওই ঘটনার দুদিন আগে এই স্কুলের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান সাদিক চাকরিতে কোটা সংস্কারের পক্ষে ফেইসবুকে লিখেছিলেন, “কোটা সংস্কার চাই, মেধা হোক সবচেয়ে বড় কোটা।”

সরকার বিনিয়োগ বাতিল করার পর চলতি মাসের শুরুতে টেন মিনিট স্কুল তাদের সব ধরণের ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading