অ্যাম্বুলেন্স থেকে টোল না নেয়ার নির্দেশ হাইকোর্টের

অ্যাম্বুলেন্স থেকে টোল না নেয়ার নির্দেশ হাইকোর্টের

উত্তরদক্ষিণ। সোমবার, ১২ আগস্ট, ২০২৪, আপডেট ১৬:৫৮

সারাদেশের সড়ক-মহাসড়ক, সেতু ও ফ্লাইওভারে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স থেকে টোল না নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১২ আগস্ট) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মনির উদ্দিন।

এর আগে এই আইনজীবী সড়ক, মহাসড়ক, সেতু, ফ্লাইওভার টানেল, ফেরি ও এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স থেকে টোল না নিতে আবেদন করেন। সেই আবেদনে সাড়া না পাওয়ায় রিট দায়ের করেন তিনি।

আবেদনে বলা হয়, অ্যাম্বুলেন্স থামিয়ে টোল প্লাজা থেকে টোল আদায় করা হচ্ছে এই আধুনিক সভ্যসমাজের জন্য অমানবিক ও মানবতাবিরোধী অপরাধের সমান। একজন অসুস্থ রোগীর জন্য প্রতিটি সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু টোল প্লাজায় টোল আদায়ের জন্য যে সময় নষ্ট হচ্ছে, তাতে রোগী হাসপাতালে নেয়ার আগে মারা যাচ্ছে। আবার টোল প্লাজায় আটকা পড়ে রোগীর কাছে অ্যাম্বুলেন্স যাওয়ার আগেই রোগী মারা যাচ্ছে।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading