আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগ

আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগ

উত্তরদক্ষিণ। সোমবার, ১২ আগস্ট, ২০২৪, আপডেট ২২:৪০

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চারজন বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তারা হলেন- বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হক।

সোমবার (১২ আগস্ট) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে তাদেরকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‌মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান-এর ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে কর্মরত চারজন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ হতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারক নিয়োগদান করেছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ হতে কার্যকর হবে।

এই চারজনকে নিয়োগের মধ্যে দিয়ে আপিল বিভাগে এখন বিচারপতির সংখ্যা দাঁড়ালো ৬ জনে।

এর আগে, শনিবার (১০ আগস্ট) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচজন বিচারপতি পদত্যাগ করেন। তারা হলেন- বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। একইদিন বিকেলে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading