আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যঞ্জক: সেনাপ্রধান

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যঞ্জক: সেনাপ্রধান

উত্তরদক্ষিণ। সোমবার, ১২ আগস্ট, ২০২৪, আপডেট ২৩:১০

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, পুলিশ সংগঠিত হয়ে স্বাভাবিক কাজ শুরু করলে ব্যারাকে ফেরত যাবে সেনাবাহিনী। শেষ রিপোর্ট পাওয়া পর্যন্ত ৯০ শতাংশের ওপরে থানাগুলো কার্যক্রম শুরু করেছে। এই পরিস্থিতি আরও উন্নতি হবে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যঞ্জক।

সোমবার (১২ আগস্ট) বিকেলে তিনি খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, আমি অনুরোধ করবো সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা যেন শান্তিপূর্ণভাবে তাদের কার্যক্রম চালিয়ে যায়, কোনো ধরনের ধ্বংসাত্মক কাজ না করে। আমি নিশ্চিত তারা বুঝবেন জনগণের এখন দাবিটা কী। সবাই যদি আমাদের সাহায্য করে তাহলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক পর্যায়ে আমরা নিয়ে আসতে সক্ষম হব। সেই উদ্দেশ্যে আমরা কাজ করছি। চলেন আমরা সেই উদ্দেশ্যে কাজ করি এবং দেশকে সুশৃঙ্খল শান্তির পথে নিয়ে যাই।

তিনি আরও বলেন, ডাকাতির ঘটনার খবরগুলোর ৮০ শতাংশ আতঙ্ক আর ২০ শতাংশ সত্য। মানুষের মধ্যে হানাহানির এই জিনিসটা আস্তে আস্তে কমে আসছে। অতীতেও যখন রাজনীতি ছিল, তখন কিছু রাজনৈতিক সংঘর্ষ হয়েছে, যেটা কাম্য না। আমরা সবাই মিলে এটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসব। রাজনীতি থাকবে, থাকতেই হবে। সেখানে মানুষ কথা বলবে, মিটিং হবে, মিছিল হবে। কিন্তু এটা যেন ধ্বংসাত্মক পর্যায়ে না যায়, ধ্বংসাত্মক কোনো কার্যকলাপ আমরা চাই না। এটা কখনোই দেশ, জাতির জন্য মঙ্গলজনক না।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading