অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রসঙ্গে যা বললো জাতিসংঘ

অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রসঙ্গে যা বললো জাতিসংঘ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, আপডেট ১৮:৩০

বাংলাদেশে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার কত দিন ক্ষমতায় থাকবে, এবার সেই প্রশ্ন উঠলো জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক বলেছেন, তারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন। জাতিসংঘ আশা করে, বাংলাদেশে গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে।

গত সোমবার (১২ আগস্ট) জাতিসংঘ মহাসচিবের দপ্তরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, প্রাতিষ্ঠানিক সংস্কারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা, কার্যকর অর্থনীতি, গণতন্ত্র, আইনের শাসন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার গড়ে তুলতে অন্তর্বর্তী সরকার কত দিন বহাল থাকতে পারে? এ বিষয়ে জাতিসংঘের কোনো অনুমান রয়েছে কি?

জবাবে মহাসচিবের উপ-মুখপাত্র বলেন, আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করছি, সরকার গঠনের জন্য একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে।

সংবাদ ব্রিফিংয়ের আরেক প্রশ্নে জানতে চাওয়া হয়, ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশে তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পরও অনেক গণমাধ্যম ও সাংবাদিকের ওপর হামলা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষেও লুটপাট করা হয়েছে। এ নিয়ে জাতিসংঘের কোনো মন্তব্য বা বিবৃতি রয়েছে কি না?

জবাবে ফারহান হক বলেন, হ্যাঁ, যে কোনো জায়গায় যে কোনো কারণেই হোক না কেন, আমরা সাংবাদিকদের ওপর সব ধরনের হামলার বিরুদ্ধে। বাংলাদেশে যেসব হামলার খবর প্রকাশিত হয়েছে, তাতে আমরা শঙ্কিত।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading