সারাদেশে বিএনপির তিন দিনের অবস্থান কর্মসূচি
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, আপডেট ২২: ০০
১৪, ১৫ ও ১৬ আগস্ট সারা দেশে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে ১৪ ও ১৫ আগস্ট কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের সব দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে।
মঙ্গলবার বিকেলে (১৩ আগস্ট) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের এক সম্প্রীতি সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন।
পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গণহত্যার বিচারের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের জন্য ১৬ আগস্ট দোয়া অনুষ্ঠান হবে।
রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত এই সম্প্রীতি সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সহধর্মবিষয়ক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, সহসম্পাদক অপর্ণা রায়, কেন্দ্রীয় নেতা রমেশ চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক তরুণ কুমার দে প্রমুখ।
ইউডি/এবি

