এসবি প্রধান ও ডিএমপি কমিশনারকে বাধ্যতামূলক অবসর
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, আপডেট ২২: ০৫
পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবি প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৩ আগস্ট) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি হওয়া পৃথক দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে এসবি প্রধান মনিরুল ইসলাম ও ডিএমপি কমিশনার হাবিবকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছিল।
ইউডি/এবি

