বিএসইসির চেয়ারম্যান ড. মাশরুর রিয়াজ

বিএসইসির চেয়ারম্যান ড. মাশরুর রিয়াজ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, আপডেট ২২: ১০

অর্থনীতিবিদ ড. এম মাশরুর রিয়াজকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১৩ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুসারে, নিয়োগের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য এম মাশরুর রিয়াজকে বিএসইসির চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়।

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ১১ আগস্ট বিএসইসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এরপর মু. মোহসিন চৌধুরীকে সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading